পালওয়ার্ল্ড নির্মাতার বিরুদ্ধে পেটেন্ট মামলা নিনটেন্ডোর
নিনটেন্ডো ও দ্য পোকেমন কোম্পানি পেটেন্ট অমান্য করার দায়ে জনপ্রিয় সার্ভাইভাল অ্যাডভেঞ্চার গেম ‘পালওয়ার্ল্ড’ এর নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। নিনটেন্ডোর বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, বুধবার টোকিও ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি করা হয়। সেখানে পালওয়ার্ল্ড নির্মাতা টোকিওভিত্তিক পকেটপেয়ার ইনকর্পোরেশনের বিরুদ্ধে গেমটি বন্ধ ও ক্ষতিপূরণের দাবি করা হয়।
নিনটেন্ডোর দাবি, পকেটপেয়ার একাধিক পেটেন্ট ভঙ্গ করেছে।
এ বিষয়ে পকেটপেয়ারের প্রতিনিধি কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।
ডিবিটেক/বিএমটি







